নতুন স্বপ্নের পথচলা শুরু
চিত্রনায়ক ফেরদৌস গত বছরের শেষ প্রান্তে বাংলাদেশি পোশাক ব্র্যান্ড প্রোভিডেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। এতদিন অনলাইনে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ৬ মে রাজধানীর যমুনা ফিউচার পার্ক সংলগ্ন কুড়িল বিশ্বরোডে প্রতিষ্ঠানটির প্রথম শো রুমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ফেরদৌসের সঙ্গে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।
