দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদায় মরুর ফল সাম্মামের ভালো ফলন হয়েছে। উপজেলায় কয়েকটি গ্রামের এবার বাণিজ্যিকভাবে এ ফল চাষ করে বেশ সফলতা অর্জন করেছে চাষিরা। বাজারে নতুন জাতের এ ফলের চাহিদা ভালো থাকলেও লকডাউনের কারণে বিপাকে পড়েছেন তারা। চাষি আরিফুল জানান, এক বিঘা জমিতে সাম্মাম চাষ করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু লকডাউনের কারণে বিক্রি করে হয়েছে মাত্র ৩০ হাজার টাকায়। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সাম্মাম অধিক পুষ্টিসমৃদ্ধ একটি ফল। লকডাউনে বাজার মন্দা হয়ে পড়েছে। এ কারণে কৃষকরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন।
