সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ‘মানবতার কল্যাণে ক্যাশ ওয়াক্বফ ও সাদাক্বায়ে জারিয়াহ :সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ ওয়েবিনার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার
০০০০০০০০০০০০০০০০০০
হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিকস উত্পাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ঢাকার সাভারে নিজস্ব প্ল্যান্টে ওয়াশিং মেশিন উত্পাদন শুরু করেছে। বাংলাদেশের বাজারে ওয়াশিং মেশিন বিক্রয়ের শীর্ষ ব্র্যান্ড সিঙ্গার। এই প্ল্যান্টে অটোমেটিক ফ্রন্ট ও টপ লোডিং এবং সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন তৈরি করছে। এই প্রোডাকশন লাইনের বছরে ৪ লাখ ২০ হাজার ওয়াশিং মেশিন উত্পাদনের সক্ষমতা রয়েছে। সিঙ্গার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এই ওয়াশিং মেশিন প্রোডাকশন লাইনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রতি সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ, টেকনোলজি ও ইনোভেশনের পরিচালক হাকান আল্টিনিসিক এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়
