অনূর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেট
পঞ্চগড় কালেক্টরেট
আদর্শ শিক্ষা নিকেতন
জেলা চ্যাম্পিয়ন
g পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন প্রাইম ব্যাংক ইয়াং টাইগারস্ অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ৭০ রানে বিপি সরকারি উচ্চবিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
গত বুধবার পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ফাইনালটি অনুষ্ঠিত হয়। ২২ রান ও চার উইকেট নিয়ে বিজয়ী দলের কনক খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলার আটটি দল এতে অংশ নেয়। এ সময় ক্রীড়া সংস্থার প্রতিযোগিতার আহ্বায়ক জহির আহম্মেদ মৃধা, সহসভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল ও পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক নাসিমুল হাসান উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। গত ১৫ জানুয়ারি জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট
জয়পুরহাট কেজি স্কুল চ্যাম্পিয়ন
g জয়পুরহাট প্রতিনিধি
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে জয়পুরহাটের ফাইনালে গত বুধবার চিনিকল কেজি ও উচ্চ বিদ্যালয় ১৬৩ রানে পুলিশ লাইনস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রাইম ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক নাজমুল আহসান চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
