উপজেলা পরিষদ নির্বাচন

মির্জাপুরে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:০৫

মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে কাউন্সিলরদের ভোটে আওয়ামী লীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে। একটি পৌরসভা, ১৪ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও আহ্বায়ক-যুগ্ম আহ্বায়করা বর্ধিত সভায় কাউন্সিলরদের ভোটে প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে বুধবার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জহিরুল হক জহির জানিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, ৩৮৩ জন কাউন্সিলর রবিবার বর্ধিতসভায় ভোট দিয়েছেন। এতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু আওয়ামী লীগের চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থী, মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী  প্রার্থী  না থাকায় বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।