গ্রিনডেল্টা ইনসিওরেন্সের মুনাফা ৮০ শতাংশ বেড়েছে

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রিনডেল্টা ইনসিওরেন্সের চলতি বছরের প্রথম তিন মাসে শেয়ারপ্রতি মুনাফা ৮০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৯৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৭৮ টাকা বা ৮০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭২ টাকায়।