ঈদ কেনাকাটায় ডায়মন্ড ওয়ার্ল্ড বিশেষ অফার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পক্ষে অফার ঘোষণা করেন চিত্র নায়িকা মৌসুমি।
অপরিহার্য পণ্যের তালিকায় না থাকলেও এই পরিস্থিতিতে কেন গ্রাহকরা গহনা কিনছেন সে বিষয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের সব শোরুমে ডায়মন্ড জুয়েলারিতে থাকছে ২৫ শতাংশ ডিসকাউন্ট, নিশ্চিত ক্যাশ ব্যাক অফার এবং প্রতিটি কেনা কাটায় ১০ লাখ টাকা পর্যন্ত ফ্রি লাইফ ইনসিওরেন্স সুবিধা।’
এছাড়াও কাস্টমাররা অনলাইনে ক্রয়কৃত সব ডায়মন্ডের গহনাতে পাবেন ২৭ শতাংশ ডিসকাউন্ট, ১৫ দিনের মধ্যে ফ্রি এক্সচেঞ্জ সুবিধা, ২৫ শতাংশ টাকা পেমেন্ট করে বুকিং সুবিধা, ফ্রি হোম ডেলিভারি, ১২ মাস পর্যন্ত কিস্তি সুবিধা এবং সর্বোপরি প্রতিটি কেনাকাটায় ১০ লাখ টাকা পর্যন্ত ফ্রি লাইফ ইনসিওরেন্স সুবিধা। আবার যে কোনো প্রয়োজনে এই ক্রয়কৃত গহনার বিপরীতে পাওয়া যাবে লোনসুবিধাও। অফারটি চলবে চাঁদ রাত পর্যন্ত।— প্রেস বিজ্ঞপ্তি
