মঙ্গলবার চুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলায় রিকশা ভ্যানচালক সেন্টু শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইবুন্যাল-১ ও জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সেন্টু শেখ দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মজনু শেখের ছেলে।
২০১৭ সালের ১২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের ডি কোম্পানির একদল সদস্য জীবননগরের উথলী গ্রামের মোল্লাবাড়ির জামতলায় পাকা রাস্তার উপর চলমান সব রকমের গাড়ি ও যানবাহন তল্লাশি করে। এক পর্যায়ে জীবননগরগামী একটি রিকশা ভ্যান তল্লাশি করে প্লাস্টিকের ছোট তিনটি বাক্সে ভর্তি ২০৯ ভরি ৩ আনা ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করে। বিজিবি সদস্যরা ভ্যানচালক মিন্টুকে আটক করে। ওইদিনই বিজিবি দল নেতা দর্শনা ডি কোম্পানির সুবেদার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে জীবননগর থানায় সেন্টুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
