ভোটের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থী বাছাই

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:০৮

লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নের জন্য ভোটের মাধ্যমে তিনজন করে প্রার্থী বাছাই করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার আড়বার ইউনিয়ন পরিষদে ২৯ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে ৯ জনকে বাছাই করা হয়।

চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, দ্বিতীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ও তৃতীয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল। ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রথম হয়েছেন মনোয়ার হোসেন মনি, দ্বিতীয় এসএম আনিসুজ্জামান বাবু ও তৃতীয় মোয়াজ্জেম হোসেন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী প্রথম হয়েছেন পারভীন আকতার, দ্বিতীয় লাবনী সুলতানা ও তৃতীয় নাজমা খাতুন।