কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেলে ৩৮জন প্রার্থী অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৬৮জন ভোটার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট দেবেন। কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০১৯-২০২০) অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল খালেক চাঁদ-আমজাদ হোসেন প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত ইয়াছিন আলী সরকার-মুহা: ফখরুল ইসলাম প্যানেল।
