যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি কালীগঞ্জে আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ০০:৩৩

গাজীপুরের কালীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মুনসুর আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর ছৈলাদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মুনসুর উপজেলার জামালপুর ইউনিয়নের চর ছৈলাদী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।