কুমিল্লায় পেটের ভেতর ইয়াবাসহ গ্রেফতার ৫

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:২৯

কুমিল্লায় পেটের ভেতর ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ডিজিটাল এক্স-রে এর মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের খাবার খাইয়ে পেট থেকে পায়ুপথে ৯ হাজার ২০০ পিস ইয়াবা বের করা হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার ভোরে নগরীর পদুয়ার বাজার এলাকায় অবস্থান করছিল। এসময় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে নেমে ৫ জন যাত্রী কুমিল্লা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র্যাব সদস্যরা তাদের আটক করে নগরীর শাকতলাস্থ র্যাব কার্যালয়ে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হচ্ছে- বরিশাল জেলার গৌরনদী থানার নাধই গ্রামের জহির সিকদারের ছেলে রাসেল সিকদার সুমন, ঘেরাকুল গ্রামের ছিদ্দিক সর্দারের ছেলে রেজাউল সর্দার, জামালপুর জেলার সরিষাবাড়ি থানার চর গোলাবাড়ী গ্রামের রবিউল মণ্ডলের ছেলে সাদ্দাম হোসেন প্রমুখ।