জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার সভাপতি এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নীল দলের একাংশের নিরঙ্কুশ জয় হয়। এতে অধ্যাপক ড. জাকারিয়া সমর্থিত নীল দল ১৫ সদস্যের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪ টি পদে জয় লাভ করে। নীল দলের অপর অংশে থেকে অধ্যাপক ড. আবুল হাসান কার্যনির্বাহি সদস্য পদে জয় লাভ করেন। এতে সহ-সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামছুল কবির নির্বাচিত হয়েছেন।
