মিরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৩১

মিরসরাই উপজেলার সদর ইউনিয়নে মান্দারবাড়িয়া শাহ্ ওলিয়া বালিকা দাখিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরসরাই থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামালের দোকান এলাকায় এই চুরির ঘটনা ঘটে। মান্দারবাড়িয়া শাহ্ ওলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরনবী জানান, চোরের দল ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের কক্ষের পিছনের অংশে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, চুরির ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।