লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৩১

লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে (৪২) যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ফের আটক করেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোন সদর এলাকায় থেকে তাকে আটক করা হয়। লক্ষ্মীছড়ি থানার ওসি (তদন্ত) মোঃ শাহেনুর বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও লঙ্গদু ও নানিয়ারচর উপজেলায় জেএসএস’র নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।