আড়াইহাজারে পানিতে ডুবে দেড় বছরের শিশু জোবায়েরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের জুলহাসের ছেলে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় শিশুটিকে পেয়ে তার নিকটাত্মীয় রাসেল তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তখন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
