সেনাবাহিনী প্রধান সৌদি আরব যাচ্ছেন কাল

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৩৭

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৭ দিনের শুভেচ্ছা সফরে আগামীকাল শুক্রবার সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিঞ্জপ্তিতে গতকাল একথা জানিয়ে বলা হয়, সফরকালে তিনি সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৯ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।