গ্রেফতার ২
নোয়াখালী প্রতিনিধি
জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রাম থেকে অপহূত ২৬ মাস বয়সি শিশু নাজমুল হাসান মেজবাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লক্ষ্মীপুর জেলার বাঞ্চানগর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় লক্ষ্মীপুর জেলার মদিপুর গ্রামের রাসেল (২৩) ও বাঞ্চানগর গ্রামের মাসুদ আদনান (২৪) নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অপহরণকারী রাসেল অপহূত শিশু পরিবারের দূর সম্পর্কের আত্মীয়। এ সুবাদে রবিবার সকালে সে সুকৌশলে শিশু নাজমুলকে অপহরণ করে। পরে দুপুরের দিকে তার সহযোগীরা শিশুটির মায়ের মোবাইল ফোনে কল দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সন্ধ্যায় শিশুটির মা নাজমা আক্তার সোনাইমুড়ী থানায় অভিযোগ দায়ের করেন।
