চট্টগ্রামে সংবাদপত্র হকারদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার টাকা বিতরণ

আপডেট : ১৭ মে ২০২১, ২৩:২৫

চট্টগ্রাম অফিস

করোনাকালে চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হকারদের মধ্যে এবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দোকান মালিক সমিতির সহসভাপতি হাজি মো. সাহাবউদ্দীন, হকার্স সমিতির সভাপতি ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন প্রমুখ। অনুষ্ঠানে নগদ ৬০০ টাকা করে ২০০ জন হকারের মধ্যে বিতরণ করা হয়।