বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের অভিযোগ নিষ্পত্তির জন্য গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রতি মাসের প্রথম বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডস্থ প্রবাসীকল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের দফতরে এ গণশুনানি হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক জাহিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
