গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জিটিসিএল ৫টি পদের বিপরীতে ১১৫ জনকে নিয়োগ দিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম :সহকারী প্রকৌশলী
পদসংখ্যা :৫৫। এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক প্রকৌশলী ২১ জন, মেকানিক্যাল প্রকৌশলী ২৬ জন, সিভিল প্রকৌশলী ৬ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ২ জন।
চাকরির গ্রেড :নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা :আগ্রহী প্রার্থীকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ বছর কাজের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদসংখ্যা: ৭
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:আগ্রহী প্রার্থীকে প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি/ সমমানের সিজিপিএ থাকতে হবে কিংবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
পদের নাম:উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা:৩০। এর মধ্যে ইলেকট্রিক্যাল প্রকৌশলী ১১ জন, মেকানিক্যাল প্রকৌশলী ১৩ জন, সিভিল প্রকৌশলী ৪ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ২ জন।
চাকরির গ্রেড:দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:আগ্রহী প্রার্থীকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)
পদসংখ্যা: ৯
চাকরির গ্রেড:দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম:সহকারী কর্মকর্তা (অর্থ/হিসাব)
পদসংখ্যা:১৪
চাকরির গ্রেড: দশম
বেতন স্কেল:১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ বিকম পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
শর্তাবলী :২০২১ সালের ১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ী, মুক্তিযো"া/শহীদ মুক্তিযো"ার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের প্রক্রিয়া :প্রার্থীকে http//gtcl.teletalk.com.bd বা www.gtcl.grg.bd -তে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি:৫০০ টাকা
আবেদন শুরু:২৫ মে ২০২১ সকাল নয়টায়।
আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২১ বিকেল পাঁচটা পর্যন্ত।
