রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০০:১০

রূপগঞ্জে গত সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আব্দুল সাত্তার  বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আব্দুল সাত্তার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী জানান, সোমবার রাতে তার স্বামী আব্দুল সাত্তার বাড়ি যাওয়ার পথে বাঘমোচরা এলাকায় একদল দুর্বৃত্ত পথরোধ করে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতারিভাবে হাতুড়ি দিয়ে পেটায় ও জোরপূর্বক বিষাক্ত কিটনাশক পান করিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন আব্দুল সাত্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক জানান, এ ব্যাপারে  লিখিত অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।