গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে পদ্মা নদীতে ডুবে নাইম হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে নদীতে গোসল করতে নেমে নাইম তলিয়ে যায়। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে রাত সাড়ে ১১টায় নাইমের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নাইম হোসেন আরিজপুর গ্রামের ফরহাদ হোসের ছেলে। সে গোদাগাড়ী সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। গোদাগাড়ী সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম পদ্মায় ডুবে নাইম হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
