ঢাকা উত্তর সিটিতে জাপার মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০০:২১

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। সিঙ্গাপুরে চিকিত্সাধীন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের নির্দেশনায় গতকাল বুধবার দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

জাপার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে জাপা থেকে শাফিনের চূড়ান্ত মনোনয়ন এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবর পাঠানো হয়েছে। ডিএনসিসি উপ-নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী হিসেবে শাফিন আহমেদ ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।