চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বন্দরে কাজ করার সময় কনটেইনারের নিচে চাপা পড়ে মো. খোকন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. খোকন নগরীর বন্দর থানার ফকিরহাট পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় ভাড়া বাসার বাসিন্দা। তার পিতার নাম মো. এনাম আলী। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বন্দরে কনটেইনারের কাজ করার সময় এর নিচে চাপা পড়েন মো. খোকন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
