নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মানিক চন্দ্র দাস (৪০) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গী দিলীপ সরকার।
গতকাল মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক চন্দ্র দাস শিবপুরের জয়নগর গ্রামের রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে।
