তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ অভিবাসী প্রত্যাশী ও শরণার্থী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর লিবিয়া থেকে যাত্রা করা নৌকাটি সোমবার ডুবে যায়। তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ জেকরি জানান, সোমবার তিউনিশিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকায় ৯০ যাত্রী ছিলেন বলে ধারণা। একটি তেলের প্ল্যাটফর্ম আকঁড়ে ধরেছিলেন অনেকে। রেডক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম জানান, এখান থেকে ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে যারা বাঙালি। তবে যারা মারা গেছেন তাদের পরিচয় পাওয়া যায়নি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও ডি জিয়াকোমো বলেন, উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি বলে ধারণা। এখনো ৫০ জনের মতো নিখোঁজ। -আলজাজিরা ও রয়টার্স
