সিনিয়র সচিব হলেন ৫ জন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০০:২৮

বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পাঁচজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে আগের কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।   

রাষ্ট্রপতির পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে মো. সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগে ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মো. শাহ কামাল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মোহাম্মদ আবদুল্লাহ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জুয়েনা আজিজকে নিয়োগ দেওয়া হয়।