র্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০০:৩৯

রাজধানীর ধামরাই এলাকা থেকে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব। তার নাম বিল্লাল (১৯)। মাইক্রোবাসে তুলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সাভার থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

র্যাব জানিয়েছে, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এক তরুণী বাড়ি থেকে বের হলে বিল্লাল তাকে কথা আছে বলে পাশে ডেকে নেয়। পরবর্তীতে ওই তরুণী কিছু বুঝে ওঠার আগেই আসামি তার মুখ চেপে ধরে অজ্ঞাতনামা অন্য আসামির সহযোগিতায় একটি মাইক্রোবাসে উঠিয়ে নেয়। অজ্ঞাত স্থানে তাকে নিয়ে ধর্ষণ করে। পরে আপস মীমাংসার কথাবার্তা হলে আসামি বিল্লাল তরুণীকে ১১ জানুয়ারি রাতে তার বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়ভাবে আপস মীমাংসা না হওয়ায় তরুণীর বাবা সাভার মডেল থানায় একটি মামলা করেন। পরে তিনি র্যাব-৪ এর নবীনগর সাভার ক্যাম্পে অভিযোগ করেন। র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল হাকিম এর নেতৃত্বে একটি টিম গতকাল বুধবার সন্ধ্যায় ধামরাই শরিফবাগ এলাকা থেকে বিল্লালকে গ্রেফতার করে।