১৯ হাজার ডোজ করোনা টিকা পোড়ালো মালাবি

আপডেট : ১৯ মে ২০২১, ১৮:৩৯

আফ্রিকার দেশ মালাবিতে ১৯ হাজার ৬১০ ডোজ করোনার টিকা পুড়িয়ে ফেলা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছিল। এটি সর্বপ্রথম আফ্রিকার দেশ যা প্রকাশ্যে একাজ করেছে। বুধবার (১৯ মে) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রাথমিকভাবে দেশগুলিকে মেয়াদোত্তীর্ণ ডোজগুলি ধ্বংস না করার জন্য অনুরোধ করেছিল তবে এখন তাদের পরামর্শ পরিবর্তন করা হয়েছে। মালাউইতে ভ্যাকসিন গ্রহণে উৎসাহ কম দেখা গেছে। দেশটির স্বাস্থ্যকর্মীরা আশা করছেন, এই পদক্ষেপের ফলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

মালাবিয়ের মোট জনসংখ্যা এক কোটি ৮০ লাখের আশেপাশে। এর মধ্যে দেশটিতে করোনা রোগী পাওয়া গেছে ৩৪ হাজার ২৩২ জন এবং প্রাণ হারিয়েছেন এক হাজার ১৫৩ জন। আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে গত ২৬ মার্চে এক লাখ দুই হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পায় মালাবি। এগুলোর ৮০ শতাংশই ব্যবহার করেছে দেশটি। ভ্যাক্সিনের ভায়ালগুলোতে এক্সাপায়ারি ডেট লেখা ছিল ১৩ এপ্রিল। এই তারিখ পার হয়ে যাওয়ায় অবশিষ্ট ভ্যাকসিন পুড়িয়ে ফেলা হয়।

ইত্তেফাক/এসএ