আমরা ভেটেরিনারিয়ানরা দেশের প্রাণিসম্পদের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে শ্রম দিয়ে যাচ্ছি। পরিতাপের বিষয়, উচ্চশিক্ষিত ও সুশৃঙ্খল জনগোষ্ঠী হয়ে ৬০ বছরেও এই সেক্টরে আশানুরূপ পরিবর্তন করতে পারিনি। সরকারিভাবে প্রত্যেক উপজেলায় মাত্র দুজন ভেটেরিনারিয়ান নিয়োগ দেওয়া হয়, যা ক্রমবর্ধমান প্রাণিসম্পদের তুলনায় অপর্যাপ্ত। সুতরাং আমরা সেবা দিতে চাইলেও পেরে উঠছি না। তাছাড়া এ সেক্টরে রয়েছে নানাবিধ বিভাজন। যার কারণে তৈরি হচ্ছে মতানৈক্য। ভেটেরিনারিয়ানরা হারাচ্ছে ঐক্য, নিজ পেশা ও পেশার মানুষের প্রতি জন্মাচ্ছে সম্পর্কশূন্যতাসূচক মনোভাব। ফলে সরকার কর্তৃক যে সব সুযোগ-সুবিধা খুব স্বাভাবিকভাবেই পাওয়ার কথা, তা পেতে সংগ্রাম করতে হচ্ছে। অধিকার আদায়ে একতা ও পেশার মানুষের প্রতি ভালোবাসার বিকল্প নাই।
ডা. ফারহানা নাজনীন মিতু
প্রভাষক,
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ,
গণ বিশ্ববিদ্যালয়
