মেঘের আকাশ

আপডেট : ২০ মে ২০২১, ২০:৩১

মেঘের ভারে নুয়ে আছে

ঐ যে নীল আকাশ

চমত্কার ঐ রঙের বদল

কোন দিকে যে তাকাস?

মেঘ চুইয়ে বৃষ্টি ঝরে

হঠাত্ রোদের দুপুর

ওমা ওমা একি একি

মেঘের পায়ে নূপুর।

বৃষ্টি ছুঁলেই মেঘ ছোঁয়া যায়

বৃষ্টি ছুঁলেই হিম

হতের উপর এই যে পড়ে

মেঘ-মুলুকের ডিম।

বাতাস-মেঘের দারুণ খেলায়

গেলাম আমি হেরে

তবুও মেঘ আমায় দেখে

আসে তেড়ে তেড়ে।