ডাল মরমর গাছ নড়বড়
হাওয়ার বেগে বেগে
চুপসে গেছে সবুজ পাতা
চুবচুবানি মেঘে।
ওই যে গাছে পাখির বাসা
তৈরি খড়কুটোতে
ঝড়ের সময় প্রাণ কি ওদের
থাকে নিজ মুঠোতে?
ভয়ের চোটে ছানার বুকে
ধুকপুকানি ধুঁকে
মা পাখিটা তবু তাদের
আগলে রাখে বুকে।
হালকা হলেও ওই বাসাটি
যায় না ভেঙে ঝড়ে
আমরা কেমন হুতাশ করি
থেকেও দালান ঘরে!
