ঠিকানা

আপডেট : ২০ মে ২০২১, ২০:৪৩

এইটুকু শুধু জানি

তোমার বাড়ির পাশে

এক নদী বয়ে গেছে

পৃথিবীর সব নদী সাঁতরে তবে

তোমার বাড়িতে যাব

 

তখন বিকেল হবে হবে

দেখবে হঠাত্

ক্লান্ত এক শুশুক

জল থেকে উঠে

তোমার শরীরে হেলান দিয়েছে

রোদের মতো