সকরুণ ব্যাকরণ

আপডেট : ২০ মে ২০২১, ২০:৪৩

কত শত পাখি যাচ্ছে উড়ে

                     দূরে, বহুদূরে...

কত প্রাণ অকাতরে যাচ্ছে ঝরে

কালবৃক্ষের শুকনো পাতায়

ভরে উঠছে স্মৃতির উঠোন।

অন্ত্যেষ্টিক্রিয়াবিহীন বিদায়বেলায়

দূর থেকে সকরুণ চোখ মোছে

কাছের মানুষ!

তবু নিশ্বাসে হিংসা, ফুসফুসে বিদ্বেষ

ক্রোধের বাষ্পে উড়াও

এ কোন ফানুস?!