প্রাণবীজ

আপডেট : ২০ মে ২০২১, ২০:৪৪

যখন ভয়াবহ আতঙ্কে কাটে সময়

ধ্বংসের শব্দ আসে চারপাশ থেকে 

মৃত্যুপরম্পরা দুয়ারে দাঁড়িয়ে নীরবে

তবুও অনেকের মৃত্যুর ভয় থাকে না

মানুষের জন্য তারা বেঁচে থাকে এবং

ঘুমন্ত বিবেককে জাগাতে চালায় যুদ্ধ

এরাই যুগে যুগে বেঁচে থাকার প্রাণবীজ।