শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানে শ্রমিক বিক্ষোভ অব্যাহত

আপডেট : ২০ মে ২০২১, ২২:১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনৈতিক আচরণের বিরুদ্ধে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় কর্মবিরতির তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিকরা চা-বাগান ফ্যাক্টরির সামনে ঢাকা-সিলেট ভায়া মৌলভীবাজারের মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এতে সাতগাঁও, মাকরিছড়া ও ইছামতি চা-বাগানের সহস াধিক চা-শ্রমিক অংশ নেন। মানববন্ধনে ‘ম্যানেজারের অপসারণ চাই’ উল্লেখ করে শ্রমিকরা তাদের ১ দফা দাবি উত্থাপন করেন। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন শ্রমিকরা।

সাতগাঁও চা-বাগানের ছায়াবৃক্ষ চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ মে শ্রমিকদের সঙ্গে বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এই বিরোধ সৃষ্টি হলে অদ্যাবধি কোনো সমাধান না হওয়ায় ১৮ মে সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে একাট্টা হন তিন বাগানের শ্রমিকরা।

এ ব্যাপারে সাতগাঁও চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, শ্রকিদের আন্দোলন চলছে, চলবে। তবে বিষয়টি খুব শিগিগরই আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালকের মাধ্যমে চা-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সমন্বিত বৈঠকে সমাধান করা হবে।