ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৫

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৩৫) নামে যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন রূপালি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া সড়ক বাজার শাখার নিরাপত্তা কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ২টি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সালাউদ্দিন মারা যায়। এ সময় অপর ২ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: শুক্র-শনিবার ছাড়া ঢাকায় র‌্যালি নয়: কাদের

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, সিএনজি চালিত অটোরিকশা ২টি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

ইত্তেফাক/বিএএফ