প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাখাওয়াত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৭:২২

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম শাখাওয়াত মুন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেছে।

কে এম শাখাওয়াত মুন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক। তিনি এতদিন বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই অনুবিভাগে বর্তমানে নয়জন কর্মরত আছেন। খালি পদ আছে তিনটি। 

আরো পড়ুন: ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

ইত্তেফাক/জেডএইচ