বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিরণ, সম্পাদক সোহাগ

আপডেট : ২১ মে ২০২১, ২১:৫০

বরিশাল অফিস

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে সাইফুর রহমান মিরণ এবং সাধারণ সম্পাদক পদে ফিরদাউস সোহাগ নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ইউনিয়ন বরিশালের এক বিশেষ সভায় সাত সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ সময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চালনায় সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাত সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি প্রস্তাব করে এবং মুরাদ আহমেদ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি সাইফুর রহমান মিরণ এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ ছাড়াও রাহাত খানকে সহসভাপতি, কাওছার হোসেন রানাকে সহসাধারণ সম্পাদক, শাহীন হাফিজকে কোষাধ্যক্ষ এবং মোশাররফ হোসেন ও মো. মিজানুর রহমানকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সভার শেষ পর্যায়ে নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ি কমিটির সভাপতি গোপাল সরকারসহ অন্যরা।