বাবুনগরীর প্রেসসচিব হাসান ফারুকী গ্রেফতার

আপডেট : ২২ মে ২০২১, ১২:৫২

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। 

ইনামুল হাসান ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

গ্রেফতার ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। 


ইত্তেফাক/এএএম