রোজিনার মুক্তি ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি সাব-এডিটরস কাউন্সিলের

আপডেট : ২২ মে ২০২১, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। একই সঙ্গে রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তার ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এ সব দাবি জানান সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবুল হাসান হূদয়ের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু, ডিইউজের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খাইরুল আলম, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বিএফইউজের আরেক অংশের নেতা  নুরুল আমিন রোকন, কাদের গণি চৌধুরী, শহিদুল ইসলাম, ডিএসইসির সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, কোষাধ্যক্ষ অলক বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবীর আলমগীর, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, কার্যনির্বাহী সদস্য জাফরুল আলম, আবু জাফর সাইফুদ্দীন, ডিএসইসির সাবেক সভাপতি শাহ মুতাসিম বিল্লাহ, মো. আল মামুন, নাসিমা আক্তার সোমা প্রমুখ। মানববন্ধনে সংহতি জানায় বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমিতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

ঢাকাস্থ বাগেরহাট সাংবাদিক সমিতির মানববন্ধন

একই দাবি জানিয়েছে ঢাকাস্থ বাগেরহাট সাংবাদিক সমিতির নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে ঢাকায় কর্মরত বাগেরহাট জেলার সাংবাদিকরা এ দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আশীষ কুমার দে, আহ্বায়ক রুহুল আমিন তুহিন, সদস্য সচিব অলক বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মো. মিজান, যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ রাসেল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, প্রথম আলোর সাংবাদিক তানভীর সোহেল ও তালুকদার রুমি প্রমুখ। উপস্থিত ছিলেন অনিমেশ চক্রবর্তী, শেখ সাফায়েত, মো. মাসুম তালুকদার, রাজু আলিউল আজিম প্রমুখ।