ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
আদিয়াত খন্দকার আদিবা
শিক্ষার্থী, অষ্টম শ্রেণি
আইডিয়াল ক্যাডেট স্কুল, হাতীবান্ধা
২১. প্রশ্ন:জীবের কোন কাজে ব্যাপন ঘটে?
উত্তর:শরীরবৃত্তীয়।
২২. প্রশ্ন:কোন প্রক্রিয়ায় উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে?
উত্তর:অভিস্রবণ প্রক্রিয়ায়।
২৩. প্রশ্ন:ভেদ্য পর্দা ও অভেদ্য পর্দার পার্থক্য নিয়ন্ত্রিত হয় কী দ্বারা?
উত্তর:দ্রাবক ও দ্রাব দ্বারা।
২৪. প্রশ্ন:দ্রাব কী?
উত্তর:দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে দ্রাব বলে।
২৫. প্রশ্ন:দ্রাবক কী?
উত্তর:দ্রাব যাতে দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে।
২৬. প্রশ্ন:ব্যাপনের একটি উদাহরণ দাও ।
উত্তর:ঘরে সেন্ট বা আতরের ঘ্রাণ ব্যাপন প্রক্রিয়ায় সারা ঘরে ছড়িয়ে পড়ে।
২৭. প্রশ্ন:মূলরোমের প্রাচীরটি কেমন?
উত্তর:ভেদ্য।
২৮. প্রশ্ন:পানি কীভাবে পাতায় পৌঁছায়?
উত্তর:জাইলেম বাহিকার মাধ্যমে।
২৯. প্রশ্ন:প্রস্বেদন কী ধরনের প্রক্রিয়া?
উত্তর:শরীরবৃত্তীয়।
৩০. প্রশ্ন:প্রস্বেদন কত প্রকার?
উত্তর:তিন প্রকার যথা:১) পত্ররন্ধ্রীয় প্রস্বেদন ২) ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন এবং
৩) লেন্টিকুলার প্রস্বেদন।
