হা হা হো হো

আপডেট : ২৩ মে ২০২১, ১৯:৩৩

একজন এক বক শিকার করতে যেয়ে কিছুতেই তাকে ধরতে পারে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে না পেরে শেষে বলল—একবার বকটাকে বাধাতে পারলে কালী মন্দিরে একটা মহিষ বলি দিব। অনেক চেষ্টার পর সে বকটাকে তো ধরে ফেলল। তখন তার স্ফূর্তি দেখে কে? সে একেবারে আহ্লাদে নাচতে লাগল।

সহসা তার মনে পড়ল—বকটা ধরতে পারলে সে কালীর নামে একটা মহিষ মানত করেছে। কিন্তু সামান্য একটা বকের জন্য কেমন করে একটা মহিষ বলি দেওয়া যায়? তাও কি হয়? শেষে অনেক ভেবেচিন্তে সে বলি দেবে না বলেই ঠিক করল। তখন সে আবার স্ফূর্তিতে বকটা হাতে করে নাচতে নাচতে বলল—

          একবার বাধাইছি বগা,

           কালীরে দেবো কলার ডগা!

এইভাবে বকটা নাচাতে নাচাতে হঠাত্ কেমন করে সেটা হাতের মাঝ থেকে ফুড়ুত্ করে উড়ে গেল। তখন সে মনের দুঃখে বলতে লাগল—

           আ কালী—কালী—

           তুমি হাসিও বোঝ না—মস্কারীও বোঝ না? 

সূত্র: হাসির গল্প/শেখ হবিবর রহমান