অনলাইন পরীক্ষার পূবশর্তই হলো অনলাইনে আসা। এর জন্য অন্যতম প্রধান চাহিদা হচ্ছে স্মার্টফোন। যা এখনো সব শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা, যাদের অনেক পরিবারের অবস্থা সঙ্গীন। এই অবস্থায় স্মার্টফোন ও ডেটা খরচের অর্থ জোগান দেওয়া অনেক পরিবারের কাছেই পাহাড়সম। এই করোনাকালে সেসনজটের বিবেচনায় অনলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অবশ্যই দূরদর্শিতার পরিচয়। কিন্তু শতভাগ শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশ নিতে পারে সেদিকেও লক্ষ রাখতে হবে। স্মার্টফোন ও নেট চালানোর ডেটা নিশ্চিত করতে পারলে অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব।
মো. মেহেদী হাসান
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
