রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

আপডেট : ২৪ মে ২০২১, ১২:১৬

রাজধানীতে নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২৩ মে) সকাল ৬টা থেকে সোমবার (২৪ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ১১৩ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ২২২ পিস ইয়াবা ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/কেকে