চলমান বিধিনিষেধ শিথিল করে দেশব্যাপী গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার (২৪ মে) থেকে সড়ক ও নৌপথে সবধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত ৫ এপ্রিল সরকার লকডাউনের বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দুপুর পর্যন্ত ৬টি যাত্রীবাহী ট্রেন অর্ধেক যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে সাধারণ সময়ের তুলনায় যাত্রী কিছুটা কম ছিলো।
স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেখা গেছে। স্টেশনে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। প্রত্যেক যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সুরক্ষা নিশ্চিত করার পর ট্রেনের কামরায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়াও মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
যাত্রীদেরকে বাধ্যতামূলক অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্টেশনে টিকিট কাটার সুযোগ রাখা হয়নি। এজন্য স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়নি। এছাড়াও রেলের পরিচ্ছন্নতাকর্মীরা স্টেশনকে জীবাণুমুক্ত করার জন্য কাজ করছে।
ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক তানভীর আহম্মেদ।

অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

যাত্রীদের সুরক্ষায় স্টেশন পরিষ্কার-পরিছন্নতায় ব্যস্ত কর্মীরা।

স্টেশনের প্লাটফর্ম পরিষ্কার-পরিছন্ন করছে পরিছন্নতাকর্মীরা।

নিজেকে সুরক্ষা করতে স্টেশনে রাখা বেসিনে হাত ধুচ্ছেন এক যাত্রী।

অনলাইনে টিকিট দেওয়ায় কউন্টারে ছিলো না যাত্রীদের ভিড়।
ইত্তেফাক/এএএম
