প্রফেসর গিয়াসউদ্দীন দ্বিতীয় মেয়াদে বশেমুরকৃবির ভিসি

আপডেট : ২৫ মে ২০২১, ০০:৪৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়াকে দ্বিতীয় মেয়াদে ঐ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করা হয়েছে। তার বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর (১১ জুন ২০২১) হতে এই নিয়োগ কার্যকর হবে।

জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাহফুজ-উল-আলম জানান, বর্তমান ভিসির গতিশীল নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর গিয়াসউদ্দীন মিয়াকে চার বছরের জন্য এই নিয়োগ প্রদান করেছেন। তিনি আরো জানান, মহামান্য রাষ্ট্রপতির এ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।