পার্লামেন্টে বিরোধীরা তালা লাগিয়ে দেওয়ায় নির্বাচনে জিতেও সেখানে প্রবেশ করে শপথ নিতে পারেননি সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী মাতাআফা। বরং বাইরে টাঙানো তাঁবুতেই তাকে শপথ নিতে হয়। তুইলাপা সাইলি মালিলেগাই গত ২২ বছর ধরে ক্ষমতায় আছেন। কিন্তু এবারের নির্বাচনে তিনি পরাজিত হন। কিন্তু পরাজয় মানতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি আদালতের নিষেধাজ্ঞাও অমান্য করছেন তিনি। পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তুইলাপা। ৬৪ বছর বয়সি মাতাআফা পার্লামেন্টে পৌঁছান। এর আগে সেখানে যান সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি। কিন্তু তাদের পার্লামেন্টে প্রবেশ করতে না দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর পার্লামেন্টের বাগানে তাবু টাঙিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী শপথ নেন। তবে তিনি শপথ নিলেও দেশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। —বিবিসি
