রূপার পদকে সোনালি হাসি

আপডেট : ২৫ মে ২০২১, ২১:১৫

রোমান সানাদের এবার প্যারিস যাত্রা

 স্পোর্টস রিপোর্টার

সুইজারল্যান্ডের লুজান হতে গতকাল খুব সকালে ঢাকায় ফিরেছেন দুই আর্চার রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। এসেই তারা গাজীপুরের আর্চারি প্রশিক্ষন কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। কোয়ারেন্টিন করবেন। শেষ হলেও প্যারিস যাত্রার প্রস্তুতি।

সুইজারল্যান্ডের লুজানে রিকার্ভ দ্বৈত ইভেন্টে বাংলার দুই আর্চার রোমান সানা এবং দিয়া সিদ্দিকী বিশ্বকাপ আর্চারির স্টেজ-২ ফাইনালে খেলে এসেছেন। স্বর্ণ জয়ের স্বপ্ন পুরণ না হলেও রূপা জয়ে দুই আর্চারের ঠোঁটে সোনালী হাসির ঝিলিক। রূপার পদকে সোনালী হাসিটা দেখছেন দুই আর্চার। দলের কর্মকর্তা আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলও বললেন,‘এই আনন্দটা আরেকটু সুন্দর হতে পারত যদি স্বর্ণ জয় করতে পারতাম।’ স্বর্ণ জয়ের আফসোস থাকবে অনেক দিন। তবে সেই আফসোসটা কমে যেতে পারে যদি প্যারিসে গিয়ে প্রত্যাশা অনুযায়ী কিছু করা যায়। সেই কিছুটা কি ? আর্চারী কর্মকর্তারা চাইছেন অলিম্পিক গেমসের জন্য আরেকটি সুযোগ তৈরি করা। বাংলাদেশ হতে আর্চার রোমানা সানা টোকিও অলিম্পিক আর্চারিতে যোগ্যতা দিয়ে খেলার সুযোগ করেছেন।

অলিম্পিকে আরেকটি কোটা পাওয়ার আশায় প্যারিসে দল পাঠানো হবে। ফেডারেশন মনে করছে নারী দলের কেউ যদি সেই যোগ্যতা অর্জন করতে পারে। যদি সম্ভব নাও হয় তাহলে ওয়াইল্ড কার্ড নিয়ে যাওয়ার আশায় আছে ফেডারেশন। ওয়াল্ড কার্ড পাওয়ারও নুন্যতম যোগ্যতা অর্জন করতে হয়।